একই দিনে নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু ও তৃণমূলের অভিষেক ব্যানার্জির সভা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: বুধবার ২৫,মার্চ :: আজ হটস্পট নন্দীগ্রাম। একই দিনে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া অঞ্চলের ঘোলপুকুরে তৃণমূলের কর্মী সভা হবে বুধবার দুপুরে।

উপস্থিত থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করে র সমর্থনে এই সভা অনুষ্ঠিত হবে।

অপরদিকে নন্দীগ্রামের রেয়া পাড়াতে শুভেন্দু অধিকারী সভা হবে বিকালে।ভোট আবহে সভা, পাল্টা সভাকে ঘিরে নন্দীগ্রামে শুরু হয়েছে দুপক্ষের জোর তৎপরতা। দুজনেরই সভা নন্দীগ্রাম দু’নম্বর ব্লক এলাকাতেই।

তাই পুলিশি তৎপরতাও জোরদার করা হয়েছে। ইতিমধ্যে অভিষেক ব্যানার্জি যেখানে সভা করবেন, সেই সভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − nine =