নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোপীবল্লভপুর :: বুধবার ২৫,মার্চ :: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার। সেই আবহেই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রচার মিছিল ও সভার আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজিত মাহাতো।মিছিল শেষে দলীয় কর্মীদের নিয়ে কেশিয়াপাতা ব্লক কার্যালয়ে যান তিনি।
কিন্তু সেই সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা দাস। মুহূর্তের মধ্যে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।
এক মুহূর্ত দেরি না করে সমস্ত প্রচার কর্মসূচি স্থগিত রেখে দ্রুত উদ্যোগ নেন অজিত মাহাতো। নিজেই গাড়ির ব্যবস্থা করে অসুস্থ টুম্পা দাসকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছে শুধুমাত্র দায়িত্ব পালনেই থেমে থাকেননি তিনি। অসুস্থ সহকর্মীর শয্যার পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। নিজ হাতে পাখা করে দিতে দেখা যায় তাঁকে।
পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন

