নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগনান :: বুধবার ২৫,মার্চ :: হাওড়ার, বাগনান বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুনাভ সেন খালোড় কালীবাড়িতে পূজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন। উল্লেখ্য অরুনাভ সেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও।
এদিন নিজের বিধানসভায় নিজের গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রচার শুরু করেন তিনি। এদিন খালোড় গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি পাড়ায় তিনি যান।এলাকার মানুষ ও বাড়ি থেকে বেরিয়ে এসে অভিবাদন জানান।
এদিন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান,”আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়,কাজে বিশ্বাসী। এদিন তিনি কংগ্রেসের প্রার্থী প্রসঙ্গে বলেন,”ওরা কেন এখনো প্রার্থী দিতে পারলো না তার উত্তর আমি জানি না। বিরোধীদের নিয়ে আমার কোন বক্তব্য নেই।এবারের ভোটে লিড বাড়বে বলে ও জানান তিনি

