সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২৫,মার্চ :: চারিদিকে আগমনীর সুর! মায়ের আগমনে আকাশ বাতাস মুখরিত। আজ থেকে শুরু বাসন্তী পুজো। বাসন্তী পুজোকে কেন্দ্র করে সহ শিলিগুড়িতে উৎসবমুখর ও আনন্দমুখর পরিবেশ। শিলিগুড়ি ১২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজো।
এবার তাদের পুজোর ২৪ তম বর্ষে পদার্পণ করলো। প্রত্যেক বছরের মত এ বছরও ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো। ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব রায় জানান প্রত্যেক বছরের মত এ বছরও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো।
পুজোকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উৎসবমুখর পরিবেশ। আজ ১২ নম্বর ওয়ার্ডে বাসন্তী পুজোর উদ্বোধন হয়ে গেল। প্রথম দিনেই দেখা গেল পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়।

