নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোপীবল্লভপুর :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজিত মাহাতো। দেওয়াল লিখন থেকে শুরু করে কর্মী বৈঠক সব ক্ষেত্রেই নিজেকে সক্রিয় রাখছেন তিনি।
সাঁকরাইলের ব্লক সভাপতির বাড়িতে অসুস্থ ছেলেকে দেখতে হঠাৎই পৌঁছে যান প্রার্থী। মানবিক এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই ইতিবাচক বার্তা যায় এলাকায়। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মানুষের পাশে থাকার বার্তাই দিতে চাইলেন তিনি।
এরপর সাঁকরাইলের মুরুনিয়া এলাকায় হরিনাম সংকীর্তন মহোৎসবে যোগ দিতে দেখা যায় অজিত মাহাতোকে। ভক্তদের হাতে প্রসাদ তুলে দিয়ে তিনি অংশ নেন ধর্মীয় অনুষ্ঠানে, যা ঘিরে তৈরি হয় আলাদা আবহ।
দিনের শুরুতে লোধাশুলি এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগেও জোর দেন তিনি। সব মিলিয়ে ভোটের আগে মাঠে-ময়দানে সক্রিয় উপস্থিতি জানিয়ে প্রচারের গতি আরও বাড়ালেন অজিত মাহাতো।

