নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: মানুষের ভালোবাসা পাচ্ছি, ঈশ্বরকে ধন্যবাদ প্রচারে বেরিয়ে এমনই উপলব্ধি দুর্গাপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্তের।
দুর্গাপুর পশ্চিম বিধানসভার ২২ নম্বর ওয়ার্ডের সিটি সেন্টারের ডেলি মার্কেট সংলগ্ন হাউসিং কলোনি এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারেন তিনি। প্রচারের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন।
কবি দত্ত জানান, তিনি পেশাদার রাজনীতিবিদ নন, তবে মানুষের কাছে যে আন্তরিক সাড়া পাচ্ছেন, তাতে তিনি আপ্লুত। সাধারণ মানুষের এই ভালোবাসা ও সমর্থনই তাঁকে আরও দায়িত্বশীল করে তুলছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, “মানুষের যে ভালোবাসা পাচ্ছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এই ভালোবাসার মর্যাদা রাখার চেষ্টা করব।” প্রচারের সময় তাঁর সঙ্গে দলীয় কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন ।

