বর্ধমানে রুট মার্চ জেলা শাসকের, তিন নম্বর ওয়ার্ডে নিরাপত্তা জোরদার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমান শহরের ৩ নম্বর ওয়ার্ডে রুট মার্চ করলেন জেলা শাসক শ্বেতা আগারওয়াল ।

পাঞ্জাবি পাড়া থেকে শুরু হয়ে রুট মার্চটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও জনবহুল অঞ্চল ঘুরে পুনরায় পাঞ্জাবি পাড়াতেই শেষ হয়। প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল।

রুট মার্চ চলাকালীন প্রশাসনের আধিকারিকরা এলাকাবাসীর সঙ্গে কথাবার্তা বলেন এবং তাঁদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন। নির্বাচন উপলক্ষে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের এই তৎপরতায় স্থানীয়দের মধ্যেও একধরনের স্বস্তির পরিবেশ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + thirteen =