মদন মোহন মন্দিরে পূজা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্র নাথ বোস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: বর্তমান বিধায়ক কে সাথে নিয়ে মদন মোহন মন্দিরে পূজা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্র নাথ বোস । এদিন কোচবিহার মদন মোহন মন্দিরে পূজা দেন তিনি ।

তার সাথে বর্তমান এই কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে সহ বিজেপি নেতৃত্বে উপস্থিত ছিলেন।মদন মোহন মন্দিরে পূজা বিজেপি পার্থী রথীন্দ্র নাথ বোস বলেন, পশ্চিমবঙ্গের মানুষের ভাল প্রার্থনা করলাম ।

পাশপাশি কোচবিহার শহরের রেল ঘুমটি এলাকায় পোস্টার পড়েছে সেখানে লেখা রয়েছে ” যাকে খুশি তাকে দিন বহিরাগত কে বাদ দিন ” প্রচারে কোচবিহার অবহেলিত বিজেপি কার্যকর্তারা ।

এটা নিয়ে বিজেপি কোচবিহার দক্ষিণ বিধানসভা বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, তৃনমূল ভয় পেয়ে এইসব করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + eighteen =