বামফ্রন্টের দলীয় কার্যালয় উদ্বোধন – সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন বামফ্রন্ট প্রার্থী জয় চক্রবর্তী

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: আসন্ন বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা আসনে জমজমাট লড়াই হতে চলেছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী হয়েছেন অভিজ্ঞ গৌতম দেব অপরদিকে বিজেপির প্রার্থী হয়েছেন গতবারের বিধায়ক শংকর ঘোষ।

পাশাপাশি এবার বামফ্রন্টের প্রার্থী জয় চক্রবর্তীও সংশ্লিষ্ট আসনের জোর যার লড়াই চালাবেন এমনটাই মনে করছেন অনেকেই। এদিন তিনি শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ড দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। পাশাপাশি আরো উপস্থিত ছিলেন বামফ্রন্টের নেতৃত্ববৃন্দ।

জোরদার প্রচার চালাচ্ছেন শরদিন্দু চক্রবর্তী ( জয়)। প্রতিদিনই সকাল হতেই শহর জুড়ে মানুষের সঙ্গে জোরদার জনসংযোগ করেছেন। এদিন শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয় উদ্বোধনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী এমনটাই জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − two =