শিলিগুড়িতে নাবালিকার মৃত্যুর বিচার চেয়ে প্রচার বন্ধ রাখলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের প্রচার বন্ধ। শিলিগুড়ির নয়া বাজারে সমর্থনে ময়দানে রাজু বিস্ত।আসন্ন বিধানসভা নির্বাচন তবে নির্বাচনী প্রচার বন্ধ রেখেছেন শংকর ঘোষ।

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর ঘোষ এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে নিজের নির্বাচনী প্রচার বন্ধ রেখেছেন শিলিগুড়ি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শংকর ঘোষ ।

উল্লেখ্য, গত সোমবার শিলিগুড়ি ১ নম্বর ওয়ার্ডের এক নাবালিকার রহস্যজনক ভাবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় এই ঘটনায় জড়িত রয়েছেন ওই নাবালিকার গৃহ শিক্ষক।অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এরকম পরিস্থিতিতে মঙ্গলবার থেকে নিজের সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখেন শংকর ঘোষ।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যতদিন না পর্যন্ত অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করছে, ততদিন তিনি প্রচারে ফিরবেন না। শিলিগুড়ি বিধানসভা আসনে আপাতত বন্ধ রেখেছেন নির্বাচনী প্রচার শংকর ঘোষ এরকম পরিস্থিতিতে দলের প্রচারের দায়িত্ব কাঁধে তুলে নিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত।

বৃহস্পতিবার শিলিগুড়ির নয়া বাজার এলাকায় শংকর ঘোষের সমর্থনে প্রচারে অংশগ্রহণ করেন।এদিন স্থানীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় জনসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + sixteen =