আসানসোলে বাস থেকে এক কেজি গাঁজা ও ৬৬টি মোবাইল উদ্ধার—নাকা চেকিংয়ে বড় সাফল্য পুলিশের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২৭,মার্চ :: নাকা চেকিং চলাকালীন বড় সাফল্য পেল আসানসোল উত্তর থানার পুলিশ। রাঁচি–আসানসোলগামী একটি বাসে জুবলি মোড়ে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করল ৬৬টি মোবাইল ফোন এবং প্রায় ১ কেজি গাঁজা।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতেও ঝাড়খণ্ডের আরেকটি বাস থেকে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার হয়েছিল। নির্বাচন সামনে রেখে লাগাতার নাকা চেকিংয়ের ফলে বিহার ও ঝাড়খণ্ড থেকে আসা একাধিক বাসে নগদ টাকা, মাদকদ্রব্য এবং মোবাইলসহ বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার হচ্ছে।

ডি সি সেন্ট্রাল ধ্রুব দাস জানান, সম্প্রতি চেকিং জোরদার করা হয়েছে এবং অবৈধ মাদক পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =