ফেসবুকে আলাপ, তারপর ভিন রাজ্যে পাড়ি; নিখোঁজ আসামের নাবালিকাকে উদ্ধার গাইঘাটা থানার পুলিশের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গাইঘাটা :: শুক্রবার ২৭,মার্চ :: ফেসবুকে আলাপ, পরিচয়ের শেষে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে আসামের তামুলপুর থানার আঙ্গারকাটা বেনিয়াপুরের বাসিন্দা ১৭ বছরের এক নাবালিকা।

খোঁজ না পেয়ে বাড়ির লোকেরা তামুলপুর থানায় গত বছর অক্টোবর মাসের ২২ তারিখ নিখোঁজ ডায়েরি করে।নিখোঁজের বাড়ির লোকেদের প্রথমে সন্দেহ হয় নাবালিকাকে অপহরণ করে নিয়ে গেছে। আসাম পুলিশ তদন্ত নেমে বিভিন্ন জায়গায় খোঁজ করে। অবশেষে আসাম পুলিশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ডব্লুবিসিপিসিআর-এ জানানো হলে খোঁজ আরো জোরদার হয়।

এরপরে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার আধিকারিক শুভাশিস দত্তের নেতৃত্বে গতকাল রাতে পুলিশ প্রথমে হানা দেয় হাঁসপুর বাজারে। সেখানেই মেলে নিখোঁজ আসামের নাবালিকাকে। পুলিশ উদ্ধার হওয়া নাবালিকাকে আদালতে পাঠিয়ে সিডব্লুসি-র হাতে তুলে দেয়।

জানা যায়, নাবালিকার বাবা তাকে মারধোর করত সেই কারণে ফেসবুকে সামান্য আলাপচারিতায় অন্যের উপর ভরসা করেই তার সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় নাবালিকা। তাদের বাড়ির মেয়ের খোঁজ পাওয়ায় পরিবারের পক্ষ থেকে পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − seven =