ভোটের ট্রেনিং চলাকালীন ভোট কর্মীকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: শুক্রবার ২৭,মার্চ :: ভোটের ট্রেনিংয়ে ভোট কর্মীকে মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার রানাঘাটে। শুক্রবার রানাঘাট মিশন মোড়ের দেবনাথ বয়েজ স্কুলে চলছিল ভোটের ট্রেনিং।

অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপন ব্যানার থাকায় প্রতিবাদ করতে যায় ওই ভোট কর্মী সৈকত চ্যাটার্জি , এরপরেই ওই ভোট কর্মী কে মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ, আহত ভোট কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে সরব হয় বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + two =