বীরভূমের লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে মঞ্চে আগুন, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লাভপুর :: শনিবার ২৮,মার্চ :: বীরভূম জেলার লাভপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এর সভা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সভা মিটে যাওয়ার পর যখন ধীরে ধীরে কর্মী-সমর্থকেরা এলাকা ছাড়ছিলেন, ঠিক সেই সময়ই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সভামঞ্চের এক পাশে হঠাৎ ধোঁয়া দেখা যায় এবং

তারপর অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত স্থানীয় কর্মী ও প্রশাসনের তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন এবং নাশকতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গিয়েছে। আগুনে মঞ্চের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রতিক্রিয়া শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার নিন্দা করা হয়েছে এবং দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলি প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির অভিযোগ তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − two =