শুক্রবার মাথাভাঙ্গা শহরে বিজেপির উদ্যোগে রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শনিবার ২৮,মার্চ :: ২৭শে মার্চ শুক্রবার মাথাভাঙ্গা শহরে বিজেপির উদ্যোগে রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক।

তিনি জানান, রাম সবার কাছে ভক্তির ভাবনায় এক ও অভিন্ন এবং চাইলে একসাথেও শোভাযাত্রা করা সম্ভব।মিছিলটি মদনমোহন বাড়ি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এতে শহর বিজেপির পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন মণ্ডল থেকেও বহু কর্মী-সমর্থক অংশ নেন। এক কিশোরকে জীবন্ত ‘রাম’ সাজিয়ে রথে বসানো হয়, যা বিশেষ আকর্ষণ ছিল।

পুরো কর্মসূচি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 14 =