জ্বালানি সংকটে আজ ভারত বাংলাদেশকে দিচ্ছে ছয় হাজার টন ডিজেল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা ব্যুরো :: শনিবার ২৮,মার্চ :: পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার কারণে বাংলাদেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে । এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের কাছে জরুরি সহযোগিতা চেয়েছিলেন।সেই আহ্বানে সাড়া দিয়ে ভারত দফায় দফায় তেল পাঠাচ্ছে। সাম্প্রতিক এই ৫০০০ টন সহ সংকটের এই সময়ে ভারত তার প্রতিবেশীকে এ পর্যন্ত মোট ১৫০০০ টন ডিজেল সরবরাহ করল।

ভারত-বাংলাদেশ মৈত্রীর এই ধারা এখানেই থমকে নেই। জানা যাচ্ছে, ২৮ মার্চ আরও ৬০০০ টন ডিজেল পাঠানোর জন্য পাম্পিং প্রক্রিয়া শুরু হবে। আগামী এপ্রিল মাসের মধ্যে সব মিলিয়ে ৪০ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত।

অসমের নুমলিগড় তেল শোধনাগার থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল বাংলাদেশে পৌঁছাচ্ছে। ভারত আবার প্রমান করলো প্রতিবেশী বাংলাদেশের সংকট কালে ভারতই তার পাশে রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 14 =