নির্বাচনের আগেই আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেপ্তার এক জলঙ্গিতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলঙ্গি :: রবিবার ২৯,মার্চ :: মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেব সাহেবরাম পুর সরদারপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত্রে অভিযান চালিয়ে সন্দেহভাজন অবস্থায় আমিনুল হক নামের এক ব্যক্তিকে আটক করে |

জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে উদ্ধার হয় একটি ৭ এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি , একটি খালি ম্যাগাজিন তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ ।

পুলিশ সূত্রে নাম জানা যায় আমিনুল হক তার বাড়ি জলঙ্গি থানায় এলাকায় তবে কি কারণে নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল তার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ । ধৃতকে বহরমপুর জেলা আদালতে তোলা হয় পাঁচ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =