মোট ১৮টি জেলার ৮৩ জন ব্লক উন্নয়ন আধিকারিক এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে অন্যত্র পাঠানো হয়েছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৯,মার্চ :: দিল্লি থেকে আসা নির্দেশ অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ১৮টি জেলার ৮৩ জন ব্লক উন্নয়ন আধিকারিক এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে অন্যত্র পাঠানো হয়েছে।

কমিশনের এই তালিকায় এমন কিছু ব্লকের নাম রয়েছে যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবার-১ ও ২, নন্দীগ্রাম-১ ও ২, রামনগর, নানুর, লাভপুর, সিউড়ি-১, ইলামবাজার ও মহম্মদবাজারের মতো স্পর্শকাতর ব্লক যেমন তালিকায় রয়েছে,তেমনই উত্তরবঙ্গের দিনহাটা-২ সহ কোচবিহার, জলপাইগুড়ি ও মালদহের একাধিক ব্লকেও রদবদল ঘটানো হয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই বর্ধমানের নামও এই বদলির তালিকায় স্থান পেয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন যে, এই ধরণের আধিকারিক বদল আসলে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। তৃণমূলের দাবি, রাজ্য প্রশাসনকে পঙ্গু করে দিতেই বেছে বেছে নির্দিষ্ট আধিকারিকদের সরানো হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রসঙ্গে সাফ জানান বাংলায় এটা বেশি হয় কারণ এখানকার বেশির ভাগ আধিকারিকই এক প্রকার মুখ্যমন্ত্রীর ক্যাডার হিসেবে কাজ করেন। নির্বাচন কমিশন সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + seventeen =