পুরুলিয়ায় আদিবাসী প্রার্থীর সমর্থনে যেয়ে তৃণমূলের আদিবাসী নেতাকে মঞ্চে অপমান মমতার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: রবিবার ২৯,মার্চ :: শনিবার পুরুলিয়ার কাশীপুরে তৃণমূল প্রার্থী নির্মল টুডুর সমর্থনে আয়োজিত জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় অলচিকি লিপিকে বারবার ‘ভাষা’ বলে উল্লেখ করেন।

মঞ্চে উপস্থিত স্থানীয় তৃণমূল নেতা হংসেশ্বর মাহাতো মুখ্যমন্ত্রীকে সংশোধন করে দিতে গেলে, মমতা তাঁকে প্রকাশ্যে ধমক দিয়ে থামিয়ে দেন। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে নতুন চাপানউতোর।

মমতার আগে সাঁওতালি ভাষায় দীর্ঘ ভাষণ দেন তৃণমূল প্রার্থী নির্মল টুডু। এরপর মুখ্যমন্ত্রী বলতে উঠে বলেন, “নির্মল টুডু এত সুন্দর করে অলচিকি ভাষায় কথা বলে গেলেন… অলচিকি ভাষাটা একটু শক্ত আছে।”

এই সময় হংসেশ্বর মাহাতো এগিয়ে গিয়ে লিপি ও ভাষার পার্থক্য বোঝানোর চেষ্টা করলে মমতা কিছুটা বিরক্ত হয়ে বলেন, “কথা বলবেন না আমি যখন বলব। আমি জানি, আপনি বসুন, অলচিকি লিপি!”

এই ঘটনার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, “আদিবাসী সমাজের মানুষদের ডেকে এনে তাঁদের সামনেই আপনি অলচিকি লিপির অপমান করে গেলেন। এটা সত্যিই ঘৃণ্য ও নিন্দনীয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − six =