নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: মঙ্গলবার ৩১,মার্চ :: বিধানসভা নির্বাচনের মনোনয়নের প্রথম দিন মাথাভাঙ্গা ও শীতলকুচি কেন্দ্রে এসইউসিআই-এর প্রার্থী যথাক্রমে বিকাশ বর্মন ও জগদীশ অধিকারী মনোনয়নপত্র জমা দেন।
থানাপাড়া দলীয় কার্যালয় থেকে মিছিল করে সমর্থকদের সঙ্গে তারা মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন।
দলের মহকুমা সাধারণ সম্পাদক প্রদীপ দে বলেন, এসইউসিআই সাধারণ মানুষের অধিকার, কৃষকের ন্যায্য মূল্য, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে আন্দোলন করে এবং ধর্ম নিয়ে রাজনীতি করে না।

