অভিনব প্রচার শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষের

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৩১,মার্চ :: অভিনব প্রচার শিলিগুড়ি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের। তিনি সরকারী কর্মচারীদের(স্থায়ী ও অস্থায়ী) বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে শিলিগুড়ি থানা,শিলিগুড়ি বয়েজ স্কুল এবং শিলিগুড়ি পুরসভায় পোষ্টার লাগান।

সেই পোষ্টারে লেখা বিজেপি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশনের কাজ শুরু করবে। পাশাপাশি শঙ্কর ঘোষ জানিয়েছেন, অন্য রাজ্যের তুলনায় এই রাজ্যের অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন অনেক কম। বিজেপি ক্ষমতায় এলে এদের বেতন বৃদ্ধি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =