বিজেপি ক্ষমতায় এলে ব্রাত্য বসু জেলে যাবে – বললেন বিজপি প্রাথী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দমদম :: বুধবার ১,এপ্রিল :: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দমদম বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি। সকাল-বিকেল পথসভা, মিছিল ও র‍্যালির মাধ্যমে এলাকায় নিজের উপস্থিতি জোরালো করছেন তিনি।

সুভাষনগর মাঠ থেকে একটি বিশাল র‍্যালির সূচনা হয়। গোবরাবাজার থেকে আর. এন. গুহ রোড হয়ে ঘুঘুডাঙ্গা দমদম হনুমান মন্দিরের সামনে গিয়ে শেষ হয় এই মিছিল। এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন প্রার্থী।

ঢাকের তালে “এই তৃণমূল আর নয়” চোর চোর স্লোগান ও “জয় শ্রী রাম” ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। গেরুয়া পতাকায় ভরে ওঠে রাস্তা, কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নাচ-গানের মধ্য দিয়ে প্রচারে অংশ নিয়ে মানুষের আশীর্বাদ চান তাঁরা।

এই পথসভা ও র‍্যালির মূল উদ্দেশ্য সাধারণ মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলা এবং সরকারের বিরুদ্ধে জনমত সংগঠিত করা। অন্যদিকে, এই কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও বৃদ্ধি পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এদিন প্রার্থী অরিজিৎ বক্সি বলেন, “মানুষ পরিবর্তন চাইছে এবং আমাদের ওপর দায়িত্ব দিচ্ছে, মানুষ বলছে বাবা প্লিজ জেতো আর পারা যাচ্ছে না আমাদের রক্ষে দাও ।”

তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন ব্রাত্য বসু শিক্ষা মন্ত্রীর আমলে ১১ হাজার সরকারি স্কুল বন্ধ হয়েছে ১৪ হাজার স্কুলে ১০০ র নীচে স্টুডেন্টস হয়ে গিয়েছে।

বিজেপি ক্ষমতায় এলে এই ব্রাত্য বসুর নামে পাবলিক মানি লাউন্ডারিং এক্ট -এ এফআইআর হবে ব্রাত্য বসু জেলে যাবে আমি বলে দিলাম এমনটাই মন্তব্য বিজেপি প্রার্থীর। । পাশাপাশি, ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 3 =