বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র কার্তুজ অস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তাহেরপুর :: বুধবার ১,এপ্রিল :: বিধানসভা নির্বাচনে নির্ঘন্ট প্রকাশ হতেই অতি সক্রিয়তা বেড়েছে পুলিশের। দিকে দিকে চলছে নাকা চেকিং। এবার পুলিশের বড়সড় সাফল্য।

নাকা চেকিং চলার সময় পুলিশি অভিযানে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ অস্ত্রশস্ত্র। পুলিশের জালে গ্রেপ্তার এক যুবক।মঙ্গলবার রাতে তাহেরপুর থানা এলাকা থেকে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার রাতে চলছিল পুলিশের নাকা চেকিং, এক যুবককে পুলিশের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলাকালীন কথাবার্তায় অসংগতি থাকায় চালানো হয় তল্লাশি।

যুবকের পিঠে ছিল একটি ব্যাগ, তল্লাশি চালিয়ে সেই ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে একটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্র। সাথে সাথেই যুবককে গ্রেফতার করা হয় পুলিশের তরফে।

বুধবার ধৃতকে তোলা হবে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। বিধানসভা নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 12 =