সোমেন পুত্র রোহন মিত্রর প্রার্থী পদ নিয়ে দলে অসন্তোষ – বিধান ভবনে রক্তারক্তি – নামলো কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১,এপ্রিল :: বুধবার দুপুরে বালিগঞ্জ কেন্দ্রে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্রকে প্রার্থী করার প্রতিবাদে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন দলেরই একাংশ।

পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, হাতাহাতি ও চেয়ার-টেবিল ভাঙচুর থেকে শুরু করে রক্তারক্তি কাণ্ডও ঘটে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত আসরে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে।দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা জায়েদ হোসেনের অনুগামীদের দাবি, বালিগঞ্জ কেন্দ্রে জায়েদকেই প্রার্থী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে রোহন মিত্রের নাম ঘোষণা করা নিয়ে ক্ষোভের আগুন জ্বলে ওঠে।

কংগ্রেস প্রার্থী রোহন মিত্র বালিগঞ্জ কেন্দ্রে প্রচার চলাকালীন বলেন আমি শুনেছি কংগ্রেস দপ্তর বিধান ভবনে উত্তেজনা হয়েছে । দল আমাকে যেখানে দিয়েছে আমি সেখানেই দায়িত্ব পালন করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =