পাঁশকুড়ায় ট্রলি ব্যাগ থেকে ৩১ কেজি গাঁজা উদ্ধার, তৎপর জিআরপি পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: বুধবার ১,এপ্রিল :: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভিতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, মোট ২৯টি প্যাকেটের মধ্যে প্রায় ৩১ কেজি ৩৮ গ্রাম গাঁজা ছিল।

পাঁশকুড়া জিআরপি পুলিশের তৎপরতায় এই বেআইনি মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা চলছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই পাচার চক্রের সঙ্গে কারা কারা জড়িত, কোথা থেকে এই গাঁজা আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − six =