বসিরহাট এক নম্বর ব্লকের জায়গায় সাপ্লিমেন্টারি লিস্ট যেভাবে ভোটাররা নাম বাদ হচ্ছে বাদের সংখ্যাও তত বাড়ছে এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা দিচ্ছে দিকে দিকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ১,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা বসিরহাট এক নম্বর ব্লকের জায়গায় সাপ্লিমেন্টারি লিস্ট যেভাবে ভোটাররা নাম বাদ হচ্ছে বাদের সংখ্যাও তত বাড়ছে এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা দিচ্ছে দিকে দিকে।

চতুর্থ দফায় সাপ্লিমেন্ট লিস্ট বেরোনোর পর বসিরহাট দক্ষিণ বিধানসভার বসিরহাট এক নম্বর ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের পাতিলাচন্দ্র ৮০ নম্বর বুথের ১০০০ ভোটার ছিল

তার মধ্যে শতাধিক ডিলিট হয়ে গেছে আর এই ব্লকে ৫০০০ বিচারাধীন রয়েছে সামনে গ্রামবাসীদের টাকি রোড অবরোধ করে বিক্ষোভ প্রতিবাদ।

এই পঞ্চায়েতের ২২,টা বুথে বিচারাধীন প্রায় ৫ হাজার এখনো নিষ্পত্তি সবটাই হয়নি মাত্র কয়েকটি জায়গায় এই বিচারাধীন থাকা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলে সেখানে প্রচুর পরিমাণে বাদের সংখ্যা দেখা দিচ্ছে। সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে গ্রামবাসীরা।নির্বাচন কমিশন কে দায়ী করে তাদের এই প্রতিবাদ নির্বাচন কমিশন সঠিক ভোটারদের তথ্য ঠিকভাবে যাচাই না করে ইচ্ছামতো বাদ দিচ্ছেন ভোটার লিস্ট থেকে। আমরা এর বিচার চাই, তাদের দাবি প্রকৃত যারা সঠিক ভোটার অনেকের ২০০২ এর লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হচ্ছে।

অবিলম্বে সঠিক ভোটারদের তালিকায় নাম তুলতে হবে। পাশাপাশি কিছু কিছু বুথে দেখা যাচ্ছে বিচারাধীন যে সমস্ত ভোটাররা ছিল নিষ্পত্তি করা হলেও সেখানে কিছু কিছু ব্যক্তির নাম ডিলিট লিস্টেও থাকছে না বা সাপ্লিমেন্টারি লিস্টেও থাকছে না, তাহলে এই ব্যক্তিরা কি উধাও হয়ে গেলেন?

তারা জানাচ্ছেন আমরা হিয়ারিং এ গিয়ে এআরও এবং মাইক্রো অবজারভারদের কাছে সমস্ত নথি জমা দিয়ে এসেছি, তাহলে আমাদের নথিগুলো গেল কোথায়? আমরা এখন কি করব এর সঠিক বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 19 =