এবার দশ গোল খাবে,ওই মাস্টার মশাই আবার হারবে”- সুকান্ত মজুমদার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: বুধবার ১,এপ্রিল :: মঙ্গলবার রাত নয়টা নাগাদ ধূপগুড়িতে আসলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

ধূপগুড়ি মায়ের স্থানের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্পর্কে তিনি বলেন, “লোকসভা ভোটে আমাদের কাছে ইতিমধ্যে হেরেছে।উপনির্বাচনে অনেক ছলচাতুরি করে তারা জিতেছিল,তা না হলে জিততে পারতো না।এবার দশ গোল খাবে,ওই মাস্টার মশাই আবার হারবে।” এদিন কোচবিহার যাওয়ার পথে ধূপগুড়ি শহরের মায়ের স্থান মোড়ে দাঁড়ান কেন্দ্রীয় মন্ত্রী।দলীয় কর্মী সমর্থকরা তাকে বরণ করেন।

পরবর্তীতে রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সাথে কথা বলেন। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি চা পান করেন।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের একাধিক ইস্যু নিয়ে সোচ্চার হন। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে কটাক্ষ করেন।

জানা যায় এদিন সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়কে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর প্রচার কর্মসূচি ছিল।কিন্তু দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে মন্ত্রী সঠিক সময়ে আসতে পারেনি।

পরবর্তীতে প্রার্থী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাজার এলাকায় প্রচার করেন।এদিন কেন্দ্রীয় মন্ত্রী নির্ধারিত সময়ের থেকে প্রায় তিন ঘন্টা পর ধূপগুড়িতে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + sixteen =