দুর্গাপুরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ২,এপ্রিল :: বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে এই ঘটনা ঘটে। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে সমর্থকদের সঙ্গে দপ্তরের দিকে এগোচ্ছিলেন।

তার আগেই একই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্ত এবং রানীগঞ্জের প্রার্থী কালো বরন মণ্ডল তাঁদের মনোনয়ন জমা দেন। এই সময় তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে পাল্টা বিজেপি কর্মী-সমর্থকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন।

দুই পক্ষের মধ্যে বচসা দ্রুত উত্তেজনায় পরিণত হয় এবং পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

অভিযোগ, সেই সময় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক সঞ্জীব দে-কে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা।

কিছুক্ষণ উত্তেজনা চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন পুলিশ তৃণমূলে পরিণত হয়েছে। নমিনেশন ফাইল জমা করে আসতে দিন তারপরে এই তৃণমূলের জয় বাংলা দের দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + nine =