নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: বৃহস্পতিবার ২,এপ্রিল :: রানাঘাটের কুপার্স শহরে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। ভারতীয় জনতা যুব মোর্চার কুপার্স শহর কার্যালয়ে এক যোগদান সভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মোট কুড়িজন কর্মী-সমর্থক।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম কুমার বিশ্বাস। তাঁদের হাত ধরে কুপার্স শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মীরা আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা তুলে নেন।বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের প্রতি মানুষের আস্থা কমছে, আর সেই কারণেই সাধারণ মানুষ ও কর্মীরা বিজেপির দিকে ঝুঁকছেন। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে এই যোগদানকে তেমন গুরুত্ব দিতে নারাজ বলে জানা গেছে।

