সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২,এপ্রিল :: আজ সকাল থেকেই উৎসবের আবহাওয়া শহর জুড়ে। শিলিগুড়ি বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী গৌতম দেব মনোনয়নপত্র জমা দিলেন। উৎসবের আবহে তৃণমূল নেতৃত্ব ও তৃণমূল কর্মীরা বিশাল মিছিলে অংশগ্রহণ করেন।
সকাল সকাল তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি বিধানসভা আসনের প্রার্থীর গৌতম দেব প্রথমে আনন্দময়ী কালীবাড়িতে পূজো দেন। পরবর্তীতে বাঘাযতীন পার্কে মিছিলের জন্য জমায়েত হয়।
বাঘাযতীন পার্ক থেকে রীতিমতো মিছিল করে গৌতম দেবের মনোনয়ন পত্র জমা দিতে তৃণমূল নেতৃত্ব ও তৃণমূল কর্মীরা অংশ নেন।

