নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: শনিবার ৪,এপ্রিল :: আজ হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ অঞ্চলের ১৫৮ নং বুথে একটি সমর্থনী সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে ১৭ টি পরিবার বিজেপি দল পরিত্যাগ করে তৃনমূল কংগ্রেস দলে যোগদান করলেন।
যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন — হলদিবাড়ি ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি মানস রায় বসুনিয়া, দেওয়ানগঞ্জ অঞ্চল সভাপতি বিশ্বনাথ রায়,দেওয়ানগঞ্জ অঞ্চল চেয়ারম্যান নুর আলম সরকার (বাম্পার) , দেওয়ানগঞ্জ অঞ্চল নেতৃত্ব আলিউল ইসলাম সরকার সহ প্রমুখ নেতারা ।

