মাথাভাঙায় শুরু হল মেগা ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙা  :: শনিবার ৪,এপ্রিল :: মাথাভাঙায় শুরু হল মেগা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা পরিচালনা করছে SSA এবং ব্যাডমিন্টন কোচ চিন্ময় মিত্রের উদ্যোগে আয়োজিত হয়েছে এই টুর্নামেন্ট।

আগামী তিন দিন ধরে চলবে এই প্রতিযোগিতা, যেখানে দূরদূরান্ত থেকে মোট ৪৫টি দল অংশগ্রহণ করেছে।নগেন অধিকারী, অলকা অধিকারী ও কল্পনা বর্মনের স্মৃতিতে আয়োজিত এই নকআউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ সূচনা করেন মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান প্রবীর সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SSA-র সম্পাদক পরেশ রায়, মন্টু পোদ্দারসহ একাধিক বিশিষ্ট অতিথিবৃন্দ।

এই প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান প্রবীর সরকার বলেন, মাথাভাঙার ক্রীড়া মানচিত্রে SSA-র ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eight =