রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালের হাত ধরে এবার দুই শতাধিক পরিবার যোগ দিল শাসক দলে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: করণদিঘি :: শনিবার ৪,এপ্রিল :: উত্তর দিনাজপুর জেলার করণদীঘি বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালের হাত ধরে এবার দুই শতাধিক পরিবার যোগ দিল শাসক দলে।শুক্রবার করণদীঘির রসাখোয়া ১ নম্বর গ্রামপঞ্চায়েতের ভবানীপুর ঈদগাহ পাড়ায় আয়োজিত এক যোগদান সভায় কংগ্রেস থেকে এক শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

একই দিনে রসাখোয়া ২ নম্বর গ্রামপঞ্চায়েতের কোচাবাড়ী গ্রামেও অনুষ্ঠিত হয় আরেকটি যোগদান সভা। যেখানে বিজেপি থেকে আরও এক শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে শামিল হন।

এই দুই সভাতেই উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী গৌতম পাল। পরিমল সিনহা ও দেবেন সিংহের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে যোগদানকারী পরিবারগুলির হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − seven =