আবাস যোজনায় প্রকৃত উপভোক্তারা ঘর পায়নি ঘর পেয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের আত্মীয়-স্বজন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শনিবার ৪,এপ্রিল :: ১৫ বছরের সরকার এলাকায় উন্নয়নমন্ত্রী তারপরেও যেখানে যাচ্ছি সেখানেই মানুষের নানাবিধ অসুবিধার কথা শুনছি ।

প্রতিটি গ্রামে নল আছে জল নেই কোথাও বা নল চুরি হয়ে গেছে । এছাড়াও আবাস যোজনায় প্রকৃত উপভোক্তারা ঘর পায়নি ঘর পেয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের আত্মীয়-স্বজন।

বামনহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে এসে এইভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন ৭ নং দিনহাটা বিধানসভা বিজেপি প্রার্থী অজয় রায়।

তিনি বলেন এলাকায় ভালই সাড়া মিলছে, বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা মাত্র এছাড়াও বিজেপি প্রার্থী অজয় রায় বলেন দিনহাটা বিধানসভার মানুষ এই অত্যাচারী সরকার থেকে নিস্তার চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + six =