নারায়ণ মন্ডলের ৮০ বছর বয়স , তাকে নিয়ে হেঁটে হেঁটে প্রচার করাটাই কর্মী-সমর্থকদের কাছে দুর্বিষহ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ৫,এপ্রিল :: বিক্ষোভকারীদের দাবি- ২০২১ সালে এই নারায়ণ মন্ডল প্রার্থী হয়েছিল তখন প্রচুর ভোটে হেরেছে ।

তারপর থেকে এই নারায়ণ মন্ডলের দলীয় কোন কর্মসূচিতে পাওয়া যায়নি এমনকি দলের কর্মী সমর্থকরা যখন অন্য দলের গুন্ডা বাহিনীর হাতে মার খেয়েছে তখনো এই নারায়ণ মন্ডল পাশে দাঁড়ায়নি।

নারায়ণ মন্ডলের ৮০ বছর বয়স হয়ে গেছে, তাকে নিয়ে হেঁটে হেঁটে প্রচার করাটাই কর্মী-সমর্থকদের কাছে দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে । তাই এই নারায়ণ মন্ডল কে প্রার্থী পথ থেকে বদল করতে হবে । আর এই বিষয়ে বিজেপি বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন-

বসিরহাট উত্তরের কর্মী সমর্থকরা এর আগেও এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ আমার কাছে দিয়েছে, আমি সেই দাবি রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছি ।

আজ আবার তারা বিক্ষোভ দেখাচ্ছে , এই বিক্ষোভের ঘটনার রিপোর্ট এবং কারণ আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি । ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − three =