নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ৫,এপ্রিল :: রবিবার সকালে নিজের পাড়া বাগুইআটি দক্ষিন পাড়ায় খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে শ্যামের সঙ্গীত গেয়ে প্রচার চালালেন রাজারহাট গোপালপুর তৃনমূল প্রার্থী সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি।
এদিন ধামসা মাদল সহকারে ব্যাণ্ড নিয়ে হাজার খানেক কর্মী সমর্থককে নিয়ে মানুষের দরবারে পৌছান তৃনমূল প্রার্থী। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষজন তাদের পাড়ার মেয়েকে ফুল মালা দিয়ে অভ্যর্থনা জানায়।
এদিন মূলত দক্ষিন দমদম পৌর এলাকার ২৬ নং ওয়ার্ড পরিক্রমা করেন সঙ্গীত শিল্পী।তার সাথে প্রচারে ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রধান কস্তুরী চৌধুরী। এক কথায় বলা চলে রবিবাসরীয় সকালে জমজমাট প্রচারে সংগীতশিল্পী অদিতি মুন্সি।

