নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৫,এপ্রিল :: রবিবার সকালে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর ওয়ার্ডের শোভাপুর এলাকায় নির্বাচনী প্রচারে যান। সেখানে গিয়ে মহিলাদের সাথে কথা বলেন।
তারা দাবি করেন, শুধু ভোট চাইলে হবে না আমাদের দেখতে হবে। তারা অভিযোগ করেন,কলে জল আসে না। আমাদের ওই দূর থেকে জল আনতে হয়। আমাদের দুর্গাপুর নগর নিগম দেখেনা। দিনে দুবার জল আসে কিন্তু যেভাবে জল পড়ে তাতে এক বালতি জল ভরতেই সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়।
https://youtu.be/ep8gokw7yBg
তারপরেই দুর্গাপুর পূর্বে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদারকে আক্রমণ করে বলেন,রাজ্যে সরকারের উন্নয়ন কেমন তার নিদর্শন এখানে দেখা যাচ্ছে।
এইখানকার মানুষজন বলছে প্রদীপ বাবুর ক্যাাথেটারে যেরকম জল পড়ে সেই রকম জল কলে পড়ছে।৩৪ বছর বামেদের শাসন ১৫ বছর তৃণমূলের শাসন এখানের মানুষ প্রতারিত হয়েছেন। ঠিকঠাক পরিষেবা পান না তাই আজ মানুষ দিশেহারা।
পাল্টা দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার বলেন,যার যেরকম রুচি সে সেই রকম কথা বলে। কিন্তু এটুকু আমি জানি উনার কথায় আমার স্বাস্থ্য চলেনা।

