নন্দীগ্রামের গুন্ডাদের নামের তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছি,ব্যবস্থা যেন নেওয়া হয়- শুভেন্দু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: সোমবার ৬,এপ্রিল :: রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদলের গুন্ডাদের অত্যাচার করে চলেছে। অন্যান্য প্রান্তের পাশাপাশি নন্দীগ্রামেও কিছু গুন্ডা রয়েছে। তারা মহিলা থেকে সাধারণ মানুষের উপর অত্যাচার মারধরের মতো ঘটনা ঘটিয়ে চলেছে।

নন্দীগ্রামের গুন্ডাদের একটা তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা করেছি। আগামী ২২ ও ২৩ শে এপ্রিল যেন নন্দীগ্রামে না দেখতে পাই। রবিবার নন্দীগ্রাম -২ ব্লকের কমলপুরে কর্মী সভায় উপস্থিত হয়ে

এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম ও ভবানীপুর বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এদিন তিনি রাজ্যে ঘটে যাওয়া ঘটনার সাংবাদিকদের প্রশ্নের উত্তরদেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 7 =