নজরকাড়া ছবি দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: সোমবার ৬,এপ্রিল :: -ডায়মন্ড হারবার মহকুমা এলাকায় নির্বাচনের আবহে নজরকাড়া ছবি দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে।

অভিনব শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র জমা দিলেন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শামীম আহমেদ।

এই শোভাযাত্রা একদিকে যেমন জনসংযোগের বার্তা বহন করেছে, তেমনি অন্যদিকে দলীয় শক্তিরও বড়সড় প্রদর্শন ঘটিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ হাজারেরও বেশি তৃণমূল কর্মী ও সমর্থক এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + sixteen =