নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ৬,এপ্রিল :: আজ হাওড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করে নিজের মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী অরূপ রায়। এদিন মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে তিনি গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
পরে মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। কমিশনের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়ে কড়া সমালোচনা করতে শোনা যায় তাঁকে।

