নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: সোমবার ৬,এপ্রিল :: মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইজরায়েল সংঘাতের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা নতুন করে সামনে এলেও, বাস্তব পরিস্থিতি এখনও অত্যন্ত অনিশ্চিত ও উত্তেজনাপূর্ণ।
কূটনৈতিক স্তরে একাধিক উদ্যোগ শুরু হলেও যুদ্ধবিরতির কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় জানা গেছে, যুক্তরাষ্ট্র, ইরান এবং একাধিক মধ্যস্থতাকারী দেশ একটি ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছে।
এই প্রস্তাবটি দুই ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে । প্রথমে সাময়িক যুদ্ধবিরতি এরপর স্থায়ী শান্তি চুক্তির জন্য আলোচনা একই সঙ্গে পাকিস্তান-উদ্যোগে একটি সম্ভাব্য শান্তি কাঠামো নিয়েও আলোচনা চলছে, যেখানে হরমুজ প্রণালী খুলে দেওয়া / নিষেধাজ্ঞা শিথিল/ পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে
যদিও আলোচনা চলছে, বাস্তবে সংঘাত থামেনি। ইজরায়েল ও মিত্রশক্তির হামলা অব্যাহত ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে – লেবানন, ইউএই, কুয়েতসহ পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে আলোচনা হলেও তা এখনও “প্রাথমিক পর্যায়ে” রয়েছে। কঠোর হুঁশিয়ারি, অনিশ্চয়তা আরও বাড়ছে – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন— যদি দ্রুত কোনও চুক্তি না হয়, তাহলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় বড় ধরনের হামলা হতে পারে ।
অন্যদিকে, ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে, হামলা চললে তারা আরও বড় আক্রমণ চালাবে
“আলোচনা চলছে, শান্তি এখনও দূরে” । ইরান–ইজরায়েল সংঘাতের ক্ষেত্রে এখন “আলোচনার জানালা” খুলেছে ঠিকই, কিন্তু পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক।
কূটনৈতিক উদ্যোগ সফল হলে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হতে পারে, তবে সামরিক উত্তেজনা ও রাজনৈতিক চাপের কারণে শান্তি চুক্তি এখনো অনেক দূরের লক্ষ্য বলেই মনে করছেন বিশ্লেষকরা

