ঢাক-ঢোলের তালে বারুইপুরে এন্ট্রি – মনোনয়ন জমা দিলেন ফিরদৌসী”

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সোমবার ৬,এপ্রিল :: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক লড়াই।

সেই আবহেই সোমবার কর্মী-সমর্থকদের নিয়ে বারুইপুর মহকুমা শাসকের (এসডিও) দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরদৌসী বেগম।

এদিন তাঁর মনোনয়ন জমাকে ঘিরে দেখা যায় ব্যাপক উৎসাহ ও দলীয় শক্তি প্রদর্শন। সকাল থেকেই বারুইপুর ও আশপাশের এলাকা থেকে তৃণমূল কর্মী-সমর্থকেরা জমায়েত হতে শুরু করেন। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুনে সেজে ওঠে এলাকা।ঢাক-ঢোলের তালে এবং স্লোগানের গর্জনে একটি বড় শোভাযাত্রা বারুইপুরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এসডিও অফিসের দিকে এগিয়ে যায়।

‘জয় বাংলা’ এবং ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন প্রার্থী ফিরদৌসী বেগম। তাঁর সঙ্গে ছিলেন দলের একাধিক স্থানীয় নেতা এবং বিশিষ্ট কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + nine =