নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানিহাটি :: সোমবার ৬,এপ্রিল :: কখনো কালারফুল বয় হিসাবে পরিচিত মদন মিত্র। অভিনয় গান শুটিং আবার জননেতা। বিভিন্ন সময় বিভিন্ন খাতে সফলভাবে দায়িত্বশীল মদন মিত্র।
আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী তিনি।এই একই কেন্দ্রে এর আগেও বিধায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন। আবারো সেই কেন্দ্রেই প্রার্থী হয়েছেন তিনি।
তার অনুগামীদের আবদারে প্রচারের ফাঁকে আরিয়াদহ এলাকায় এক ভক্তিগীতি অনুষ্ঠানে সামিল হন প্রার্থী। মাইক হাতে নিয়ে ভক্তদের উদ্দেশ্যে নাম কীর্তন করে মাতিয়ে তোলেন।

