নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ৭,এপ্রিল :: এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ, বল্লভপুর আইসির পার্থ চক্রবর্তীর নেতৃত্বে সীমান্তবর্তী জেলায় নিয়ম বহির্ভূতভাবে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় বাসের মধ্যে আটক করল এক ব্যবসায়ীকে।
ওই ব্যক্তির কাছে তিন লক্ষ ৭২ হাজার ৬৩২ টাকা পাওয়া গেছে। জানা গেছে বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের থেকে ব্যবসায়িক সূত্রে রানিগঞ্জে আসার সময়
ডালের ব্যবসা করা ওই ব্যবসায়ী অরূপ আগরওয়াল সোমবার বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বাঁকুড়ার থেকে রানীগঞ্জ আসা চৈতালি বাসে করে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে আসছিল।
সে সময়ই রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড়ের কাছে অন্যান্য সকল যানবাহনের সাথেই চৈতালী বাসের মধ্যে তল্লাশি চালানোর সময় ওই ব্যক্তির কাছে থেকে এই টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। ওই ব্যক্তির দাবি তিনি ব্যবসায়িক কাজের জন্য এই টাকা রানীগঞ্জে নিয়ে আসছিলেন।
জানা গেছে ওই ব্যক্তি রানীগঞ্জের তার বাংলাতেও বসবাস করেন। তবে কি কারণে কেন এত বিশাল পরিমাণ টাকা তিনি সঙ্গে করে নিয়ে আসছিলেন সেসব বিষয়ে এখন খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য এই সাহেবগঞ্জ মোড় এলাকাতেই এক সময় প্রায় তিন কোটি টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশ প্রশাসন সেখানে থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে |
এবার নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচনী বিধি চলার সময় এ ধরনের বিপুল পরিমাণ টাকা সঙ্গে করে নিয়ে আসায় পুলিশ পুলিশ কেন এই ব্যাপক পরিমাণ টাকা তিনি নিয়ে এসেছেন সে সকল নিয়ে তথ্য অনুসন্ধান করছেন।
এদিন দুইজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই বিপুল পরিমাণ টাকা গণনা করা হয় যেখানে এই টাকার মূল্য প্রায় তিন লক্ষ ৭২ হাজার ৬ শো ৩২ টাকা বলে জানা গেছে।

