নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিবপুর :: মঙ্গলবার ৭,এপ্রিল :: শিবপুরের তৃণমূল প্রার্থীর সামনেই দুই গোষ্ঠীর হাতাহাতির ফলে রক্তাক্ত উভয় পক্ষের কর্মীরা।
শিবপুর বিধানসভা এলাকার ৫০ নম্বর ওয়ার্ডের ভারতমাতা এক নম্বর কলোনির ঘটনা। সন্ধ্যায় এলাকায় প্রচার পদযাত্রা ছিল প্রার্থী রানা চ্যাটার্জীর।
কারা সেই পদযাত্রাতে প্রার্থীর সামনে থাকবে কে মিছিলের দখল নেবে তা নিয়েই বচসা বাধে উভয় পক্ষের মধ্যে। অভিযোগ প্রাক্তন বিধায়ক মনোজের ঘনিষ্টরা কার্যত মিছিলের দখল নেয় সেই নিয়ে গন্ডগোল শুরু করে অপর গোষ্ঠীর তৃণমূলের কর্মীরা।
দলের দুই গোষ্ঠীর বচসায় প্রচার না করেই এলাকা ছাড়েন প্রার্থী রানা চ্যাটার্জী। এই খবর করতে গেলে বাধা দেন তৃণমূলের কর্মীরা এবং ধাক্কাধাক্কি করে সাংবাদিকদের।

