কখনো টোটো চালিয়ে আবার কখনো পায়ে হেঁটে প্রচারে ঝড় তুললেন সোনামুখী বিধানসভার পদ্মপ্রার্থী দিবাকর ঘরামি ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ৭,এপ্রিল :: আগামী ২৩ শে এপ্রিল বাঁকুড়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । তার আগে শাসকবিরোধী উভয় পক্ষই নির্বাচনী প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ।

নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুললেন সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী দিবাকর ঘরামি । কখনো টোটো চালিয়ে আবার কখনো পায়ে হেঁটে সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকায় প্রচার সারলেন পদ্মপ্রার্থী ।

সোনামুখী বিধানসভার পদ্মপ্রার্থী দিবাকর ঘরামি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন । তিনি বলেন , অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সভা করতে আসেননি উনি দামোদর নদীর বালির টাকা কিভাবে লুট করতে হয় সেজন্য এসেছিলেন ।

এছাড়াও তিনি বলেন , বিজেপি সরকার ক্ষমতায় এলে সোনামুখীতে বাইপাস ও সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − ten =