ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ড পুড়ে ছাই দিনমজুরের বাড়ি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৭,এপ্রিল :: ভয়াবহ অগ্নিকান্ডের জেরে পড়ল দুই দিনমজুরের বাড়ি সহ আসবাবপত্র।ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ভোর রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের নিমনগর এলাকায়।

ক্ষতিগ্রস্ত অমল কর্মকার এবং শ্যামল লোহার উভয়েই কাঠ মিস্ত্রি বলে জানা গেছে। সোমবার রাতে খাবার খেয়ে পরিবারের সকলে ঘুমিয়ে পড়ে । মঙ্গলবার ভোররাতে হঠাৎ করে ঘরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সমস্ত ঘটনা পরিবারের লোকজন দের নজরে আসতেই চিৎকার করে।

চিৎকারে ছুটে এসে প্রতিবেশীরা আগুন নিভানোর কাজে ঝাপিয়ে পরে।প্রায় ঘন্টাখানের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে ততক্ষনে আগুনের তীব্র হ্রাসে ঘরের ভিতরে থাকা কাঠের তৈরি জিনিসপত্র,যন্ত্রাংশ, আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। সর্বস্ব হারিয়ে মাথায় হাত ২ কাঠ ব্যবসায়ীদের। বর্তমানে তাকিয়ে সরকারি সাহায্যের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + nine =