হরিপুর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল গাঁজা দাঁড়া ব্রিজের রাস্তার দাবী ছিল নেতারা বারংবার প্রতিশ্রুতি দেওয়ার সত্বেও সেই কাজ হয়নি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রতুয়া :: বুধবার ৮,এপ্রিল :: রতুয়া দুই নম্বর ব্লকের সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল গাঁজা দাঁড়া ব্রিজের রাস্তার দাবী ছিল নেতারা বারংবার প্রতিশ্রুতি দেওয়ার সত্বেও সেই কাজ হয়নি ।

অবশেষে হরিপুর গ্রামের বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে নিজেরাই রাস্তা মেরামতের কাজ করছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গত পাঁচ বছরে এলাকার বিধায়ক সুমন মুখার্জি একদিনের জন্যও তাদের গ্রামে আসেনি এছাড়াও স্থানীয় বাসিন্দারা দাবি করেনগত জেলা পরিষদ এর সেতারা বেগম সেই রাস্তার জন্য কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করেন কিন্তু বর্তমান জেলা পরিষদ এর মাসিদুর রহমান সেই কাজটি অন্য জায়গায় নিয়ে চলে যায়।

এই বিষয়ে প্রধানের প্রতিনিধি তোজিবুর রহমান জানান যে তিনি পুরো বিষয়টি জানেন এবং তিনি জেলা পরিষদ এবং বিধায়কের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 3 =