নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ডেস্ক :: বুধবার ৮,এপ্রিল :: দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর অবশেষে বড় স্বস্তি পেলেন সারদা চিটফান্ড কেলেঙ্কারির মূল অভিযুক্ত সুদীপ্ত সেন।
সমস্ত মামলায় জামিন মঞ্জুর হওয়ায় আগামীকালই তিনি জেল থেকে মুক্তি পেতে চলেছেন বলে জানা গিয়েছে।
২০১৩ সালে প্রকাশ্যে আসে বহুল চর্চিত সারদা চিটফান্ড কেলেঙ্কারি। লক্ষাধিক বিনিয়োগকারীর টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সংস্থার বিরুদ্ধে। এরপরই গ্রেপ্তার হন সংস্থার কর্তা সুদীপ্ত সেন। মামলার তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবি আই এবং ইডি ।
সূত্রের খবর, সংশ্লিষ্ট সব মামলাতেই ধাপে ধাপে জামিন পান সুদীপ্ত সেন। সাম্প্রতিক সময়ে বাকি মামলা গুলিতেও জামিন মঞ্জুর হওয়ায় তাঁর মুক্তির আর কোনও আইনি বাধা নেই। আদালত কিছু শর্তসাপেক্ষে এই জামিন মঞ্জুর করেছে বলে জানা গেছে।
এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। বিরোধীদের একাংশের দাবি, এই মুক্তি মামলার গতিপ্রকৃতিতে প্রভাব ফেলতে পারে। যদিও তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত চলবে এবং প্রয়োজনে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।
অন্যদিকে, সারদা কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত বহু আমানতকারী এই খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, মূল অভিযুক্ত জামিনে মুক্তি পাওয়ায় টাকা ফেরতের প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়তে পারে।
আগামীকাল জেল থেকে মুক্তির পর সুদীপ্ত সেন কী অবস্থান নেন এবং তদন্তে কতটা সহযোগিতা করেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক

