বীরভূমের বোলপুর-শ্রীনিকেতন ব্লকের মহিদাপুরে দলীয় পাতাকা লাগানো কে কেন্দ্র করে বচসা ও সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বুধবার ৮,এপ্রিল :: বীরভূমের বোলপুর-শ্রীনিকেতন ব্লকের মহিদাপুরে দলীয় পাতাকা লাগানো কে কেন্দ্র করে বচসা ও সংঘর্ষ ।

বিবাদের সূত্রপাত মহিদাপুরে সিপিআইএম এবং আইএসএফ -এর কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে তৃণমূল কংগ্রেস বাধা দেয় বলে অভিযোগ।

পতাকা লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত খণ্ডযুদ্ধে রূপ নেয়। সিপিআইএম ও আইএসএফ-এর দাবি, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের দলীয় পতাকা লাগাতে চাইলেও তৃণমূলের কর্মীরা তাতে জোরপূর্বক বাধা সৃষ্টি করেছে।

খবর পেয়ে উত্তেজনা প্রশমিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে করে নতুন করে কোনো উত্তেজনার সৃষ্টি না হয় সেইদিকে নজর রেয়েছে পুলিশ প্রশাসনের। বিশেষ করে নির্বাচনের প্রাক্কালে এই ধরণের সংঘাত স্থানীয় নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + seventeen =